1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ছাগলনাইয়ায় ৬ পরিবার পেল বসুন্ধরা শুভসংঘের উপহার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ছাগলনাইয়ার ছয়টি বন্যার্ত পরিবারের জন্য তোশক, বালিশ, বিছানার চাদর ও চুলা পাঠানো হয়। জেলা কমিটির সহসভাপতি আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে এসব উপহার পাঠান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান দারা, সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহসভাপতি মহিমউদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকিসহ অন্য সদস্যরা।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘ছাগলনাইয়ার উত্তর কুহুমার ছয় পরিবারের জন্য এসব উপহার দেওয়া হলো। গত ২১ আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা নানা কর্মসূচি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি।’ চলতি মাসে আরো কয়েকটি কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )