বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি। তাই তাকে গ্রেফতার করা হয়। তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি। আদালতকে আকৃষ্ট করতে তিনি মিথ্যা বলেছেন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব
দলীয় কোন্দল, সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য রংপুর জেলা, মহানগর ও তিন উপজেলার আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের ঢাকায় জরুরি তলবে করেছে কেন্দ্র। আজ বুধবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল মোবাইল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা আজও কালচক্রের চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্ত সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আজ সারাবিশ্বে একজন মর্যাদাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত শেখ হাসিনা। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক পরিবার, একটি মহীরুহ- যা খরতপ্ত দুপুরে মানুষকে বার বার ছায়া
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। সোমবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিনিধি দলে রয়েছেন-দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, সংসদ সদস্য মোহাম্মদ আলী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যে একদফা দাবি আদায়ে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোমবার (০৯ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। সোমবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের ১১তলায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বোর্ডের সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এটি
আজ রোববার (৮ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে৷ সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে। তাদের এই কথা শুনলে ঘোড়াও হাসে।’ আজ শনিবার রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাকরি জাতীয়করণ, শিক্ষক-কর্মচারী নির্যাতন বন্ধ ও
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। শনিবার সকালে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী
নিজের ব্যবহৃত দুই শব্দযুগল ‘তলে তলে’ ও ‘খেলা হবে’ এর ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মত, এসব কথার যুক্তি আছে এবং জনগণ খায় (পছন্দ কর)। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব বিষয়ে খোলামেলা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসানীতি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’। তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার