চীনের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলটি কিরগিস্তান সীমান্তে অবস্থিত। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও এনডিটিভি। তবে কিছু কিছু সংবাদমাধ্যম বলেছে, মঙ্গলবার কিরগিস্তান ও জিনজিয়াং সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় রূপরেখা প্রয়োজন। খবর সিএনএনের। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা এর মাধ্যমে কেবল সুবিধা পেতে পারি। তাই যেহেতু আমাদের স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন
যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নিরবচ্ছিন্ন তুষারঝড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। বিরূপ আবহাওয়ায় ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার (১৯ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসিতে আবহাওয়া-সম্পর্কিত ১৪টি প্রাণহানির তথ্য
নাক ডাকার উচ্চ শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নাক ডাকা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তিনি। পরে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। নিহত ব্যক্তির নাম রবার্ট ওয়ালেস (৬২)। তার বিরুদ্ধে
দখলদার ইসরায়েলের হয়ে গত ডিসেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত— ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ বারেরও বেশি সময় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য। অনুসন্ধানী সাংবাদিকতা এবং মিডিয়া সংগঠন ‘ডিক্লাসিফাইড ইউকে’ এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, নজরদারিতে ব্যবহার করা হয়েছে স্যাডো আর-১ নজরদারি বিমান। সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিতর্কিত আকরোতিরি বিমান
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এক সামরিক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ইরাকের বালাদ বিমান ঘাঁটির কাছে ড্রোনটি বিধ্বস্ত হয়। এর আগে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। যদিও মার্কিন ওই সামরিক কর্মকর্তা
চীনের মধ্যাঞ্চলে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে এ ঘটনা ঘটে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে। শিশুদের ওই বেসরকারি বিদ্যালয়ে নার্সারি ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পড়ে। অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অগ্নিকাণ্ডের এ ঘটনায়
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। যার মধ্যে ৮৭ জন নারীও আছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদেরর আটক করা হয়। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টায় শুরু হওয়া এই অভিযান ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ রুসলিন বিন
লোহিত সাগর দিয়ে চলাচল করা চীন ও রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো নিরাপদ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’য় প্রকাশিত এক সাক্ষাৎকারে হুথির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এ ঘোষণা দেন। খবর এএফপির। তিনি বলেন, শুধু ইসরাইল ও তার মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই হামলা করা হবে। এ
চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় আল ইসরা ইউনিভার্সিটির ভবনটিও গাজার মানচিত্র থেকে মুছে গেছে। ইসরায়েলি বাহিনী গাজার এই ভবনটি উড়িয়ে দিয়েছে। তারা ভবনটিকে কয়েক সপ্তাহ ধরে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল বলে জানা গেছে। গাজার যুদ্ধ ইতিমধ্যেই অভূতপূর্ব প্রাণহানি ঘটিয়েছে, কিন্তু সরকারি ও বেসরকারি ভবন ধ্বংসের বিষয়েও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের একজন
ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে মাধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরাকের কুর্দিস্তানে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ইরানের মিসাইল হামলার পর ওই অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাও। এই পরিস্থিতিতে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট