ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সদস্য সংখ্যা ৫৪৩। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে জয়ী সদস্যদের অর্ধেকের বেশি প্রথমবার নির্বাচিত হয়েছেন। টিভি সিরিয়াল রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিল থেকে শুরু করে সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, দিদি নাম্বার ওয়ান অভিনেত্রী রচনা ব্যানার্জির মতো তালিকায় রয়েছেন ২৮০ জন সংসদ
গাজার শিশুরা এখন কাজ করতে বাধ্য হচ্ছে পরিবারের জীবিতদের রক্ষায়। ৮ মাস আগে শুরু ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে গাজায় হতাহতের ঘটনা এবং কাজের কোন পরিবেশ না থাকায় কর্মজীবীদের ৮০% বেকার হয়ে পড়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক গিলবার্ট হোঙ্গবো জানিয়েছেন। জেনেভায় অনুষ্ঠানরত ‘১১২তম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে’ গিলবার্ট বলেছেন, গাজার
জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে ৭ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান এ নির্বাচনে জয়লাভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুরেইজ শরণার্থী শিবিরে হামলায় ৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে,
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে শনিবার (১ জুন) ছিল শেষ দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে শেষ দফার ৯ আসনের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তরকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। গণতন্ত্রের উৎসবে পশ্চিমবঙ্গের সর্বত্রই উৎসবের মেজাজে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ কলকাতার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই শহরটিই ছিল তাদের জন্য একমাত্র নিরাপদ স্থান। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও পালাতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি। এরই মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছে
গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ হওয়ার সময় এসেছে। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন পর্যায়ের এই প্রস্তাব ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে- যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবসতি এলাকা
আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সঙ্গেই প্রশ্ন উঠে গিয়েছে ৭৭ বছরের ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা নিয়ে আমেরিকায় শুরু হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করলে ট্রাম্প
গাজার দক্ষিণের রাফা নগরীর শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। রাফায় ইসরাইলের অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার (২৮ মে) রাফা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছে ইসরাইলের ট্যাংক এবং মেশিনগান সজ্জিত সাজোঁয়া যান। মিশরের সীমান্ত থেকে এই জায়গাটি প্রায় ৫০০ মিটার দূরে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ইতোমধ্যে ছয় দফায় ৪৮৬ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সপ্তম ও শেষ দফায় আগামী ১ জুন ভোট গ্রহণ হবে ৫৭টি লোকসভা আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি আসন। গণনা আগামী ৪ জুন। ফল ঘোষণার ঠিক তিন দিন আগে অর্থাৎ শেষ দফায় ভোটের দিনই সর্বদলীয় বৈঠক
আফগানিস্তানে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া বন্যায় শত শত বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে সাম্প্রতিক বন্যায় নারী ও শিশুসহ ১৬ জনের মৃত্যু