ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইত লাহিয়া ও
সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। গতকাল শুক্রবার ১৫ নভেম্বর তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমার্যাদার
ব্রাজিলের ৬১ নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ব্রাসিলিয়ায় অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আর্জেন্টিনার আদালত দেশটিতে ৬১ জন ব্রাজিলিয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এসব ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মওলানা ভাসানীর
নির্বাচনী রোডম্যাপ এই মুহূর্তে খুব জরুরি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে। একটি নির্বাচনই দেশকে স্থিতিশীলতা দিতে পারে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা চরাঞ্চলের পতিত জমিতে এবছর পুষ্টিকর লাল শাকের ব্যাপক চাষ হয়েছে। দেখতে অনেকটা লাল কার্পেট মোড়ানো মাঠ। লাল শাক একটি সুস্বাদু, পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। গত বছর এ শাক চাষে সফলতা পাওয়ায় এ বছর বাণিজ্যিক ভিত্তিতে লাল শাকের চাষ বেড়েছে। উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর চল্লিশ সাল, ইচলী,
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার। শনিবার (১৬ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। ক্যাথারিনা উইজার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও তার অফিস নয়াদিল্লিতে। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশেও অস্ট্রিয়ার
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত আট বছরে আমাদের প্রতিবেশী বা বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাক-স্বাধীনতার। দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।