1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ০ জন দেখেছেন

সংবাদ পোস্ট | নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে পুনঃখনন ও উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) লেকের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

ডিএসসিসি জানিয়েছে, ধানমন্ডি লেককে আধুনিক ও নান্দনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে প্রায় ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর আওতায় লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণ, পানি শোধন, পাড় সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

 

প্রায় ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ লেকটিতে জমে থাকা আনুমানিক ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে। এ কাজে দুটি ভাসমান এক্সকেভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। পুনঃখনন প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ২৬ কোটি টাকা এবং কাজটি এক বছর মেয়াদি।

 

লেকের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এখানে রবীন্দ্র সরোবরের আদলে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, অবসর ও বিনোদনের জন্য বিভিন্ন সুবিধা রাখা হবে।

 

পরিকল্পনা অনুযায়ী, লেকের পাশে থাকবে তিনটি ভাসমান ডেক, ক্যাফেটেরিয়া, আধুনিক জিম, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার, কিয়স্ক ও পার্কিং সুবিধা। পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং পরিবেশ রক্ষায় ‘ট্রি হাসপাতাল’সহ বিভিন্ন নাগরিকসেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

‘নজরুল সরোবর’ প্রকল্পের অংশ হিসেবে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে প্রায় ৫১ কাঠা জমিতে ‘নজরুল চত্বর’ বা ‘বিদ্রোহী চত্বর’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার, লাইব্রেরি, বুক কর্নার, প্লাজা, নগর বন ও খাবারের ব্যবস্থা থাকবে।

 

ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, লেকের তলদেশ পরিষ্কারের পর পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়ন, আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধনের কাজ পর্যায়ক্রমে করা হবে। শিশুদের বিনোদনের জন্য স্পিডবোটের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ধানমন্ডি লেকের নাব্যতা ও পরিবেশের উন্নতির পাশাপাশি রাজধানীবাসীর জন্য একটি আধুনিক সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র তৈরি হবে।

 

সূত্র: বাসস, দ্য ডেইলি স্টার, যুগান্তর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )