1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, এবার নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন পাঁচ উপজেলার অনুমোদন অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ধান্দাবাজ রাজনৈতিক বিশ্লেষক ও ধরিবাজ সাংবাদিকদের নির্লজ্জতা সিলেটে সীমিত আকারে পাথর উত্তোলনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা চাইল বাংলাদেশ ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন পাঁচ উপজেলার অনুমোদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩ জন দেখেছেন

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে নতুন ‘মোকামতলা’ উপজেলা করা হবে। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিকার সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এনে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )