1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাং সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত আরিফুল বদরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বালুয়াভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনে রংপুর আদালতে হাজিরা দিতে যায় কিশোর মমিনুলসহ কয়েকজন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ফিরোজ ও তার সহযোগীরা। আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হামলার ঘটনা ঘটে। এতে মমিনুল আহত হন এবং আরও কয়েকজন মারধরের শিকার হয়।

আদালত থেকে ফিরে আসার পর ঘটনাটি বদরগঞ্জে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষ অপর পক্ষকে খুঁজতে গেলে বালুয়াভাটা এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ছুরিকাঘাতসহ হামলায় আরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

বদরগঞ্জ থানার চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )