1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০০ জন দেখেছেন

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এই আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন এবং শাসনগাছা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, আজ দুপুরে শাসনগাছা এলাকা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। খবরটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা জড়ো হয়ে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির অভিযোগে রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি সংক্রান্ত কোনো অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়ে থাকতে পারে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম গণমাধ্যমকে বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলীয়ভাবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পুলিশ ব্রিফিং করার পর আমরা আমাদের পরবর্তী অবস্থান স্পষ্ট করতে পারবো।

আটকের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার একজন কর্মকর্তা জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )