1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু, পিতা হাসপাতালে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা গোফফার আলী বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আখিরা নদী পার হয়ে জামদানী গ্রামের নিজ জমি থেকে পাকা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে পানির ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

এ সময় নদীর তীরে থাকা তার ছেলে লিমন মিয়া পিতার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। যদিও তিনি ভালোভাবে সাঁতার জানতেন না, তবুও বাবাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নেন। কিন্তু পিতার কাছে পৌঁছানোর আগেই তিনি স্রোতের টানে তলিয়ে যান।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অপরদিকে, এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিমন মিয়া সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে লিমন মিয়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )