1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

অধিকতর দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আরো জনবল ও সুযোগ-সুবিধা চেয়েছে দেশের প্রধান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার পিবিআই প্রধান এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে আরো গতিশীলতা ও দক্ষতা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দু’টি পৃথক প্রস্তাব পাঠিয়েছি। সেখানে অতিরিক্ত জনবল নিয়োগ এবং নিজস্ব স্থায়ী কার্যালয় স্থাপনের দাবিও জানানো হয়েছে।’

জটিল ও চাঞ্চল্যকর অপরাধ তদন্তে উচ্চপ্রযুক্তির সরঞ্জাম এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল নিয়ে ২০১২ সালে বিশেষায়িত ইউনিট হিসেবে পিবিআই যাত্রা শুরু করে। শুরুতে এই ইউনিটের জনবল ছিল ৯৭০ জন।

অপরাধস্থল (ক্রাইম সিন) ব্যবস্থাপনা, আলামত সংগ্রহ এবং দ্রুত মামলা নিষ্পত্তিতে এই ইউনিট বিশেষভাবে প্রশিক্ষিত। এছাড়া পিবিআইয়ের একটি বিশেষ শাখা রয়েছে। সেখানে দক্ষ কর্মকর্তারা জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ তদন্তে কাজ করেন।

মোস্তফা কামাল জানান, বর্তমানে পিবিআইয়ের জনবল দুই হাজার ৩১ জন। এবার তারা আরো পাঁচ হাজার কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ৬৪টি জেলার মধ্যে ৪২টিতেই ভাড়া বাড়িতে অফিসের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

অতিরিক্ত মহাপরিদর্শক ছাড়াও পিবিআইয়ের বর্তমান জনবলের মধ্যে রয়েছেন দু’জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ৪৯ জন বিশেষ পুলিশ সুপার (এসএসপি), ২৮ জন অতিরিক্ত এসএসপি, আটজন এএসপি, ৩২২ জন পরিদর্শক (ইন্সপেক্টর), পাঁচজন সার্জেন্ট, ৪৮৩ জন উপ-পরিদর্শক (এসআই), ৩৩৫ জন এএসআই, ২০ জন নায়েক এবং ৬২২ জন কনস্টেবল।

ইউনিটটির পরিবহন সুবিধার মধ্যে রয়েছে ১৪টি জিপ (এসইউভি), ৭১টি পিকআপ, ১৯০টি মোটরসাইকেল, আটটি ট্যাক্সিক্যাব, সাতটি অ্যাম্বুলেন্স, চারটি মাইক্রোবাস, দু’টি করে ট্রাক ও ক্রাইম সিন ম্যানেজমেন্ট ভ্যান এবং একটি করে বাস, বোমা নিষ্ক্রিয়করণ ভ্যান, হাই-রিস্ক অপারেশন ভ্যান, কার ও প্রিজন ভ্যান।

সংস্থাটির প্রধান বলেন, ‘জনবল ও সুযোগ-সুবিধা বাড়লে পিবিআই দেশের ৬৪টি জেলাতেই তাদের কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে।’

তিনি জানান, নিজস্ব স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য ইতোমধ্যে ২০টি সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে। কারণ ভাড়াবাড়িতে দাফতরিক কাজ পরিচালনা করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

পিবিআই প্রধান বলেন, কয়েক মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দু’টি প্রস্তাব পাঠানো হয়েছে এবং এখন তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কাঙ্ক্ষিত জনবল ও নিজস্ব ভবন পেলে আন্তর্জাতিকমানের তদন্ত নিশ্চিত করা যাবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জনবল ও সক্ষমতা বাড়লে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। এতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাবেন এবং আইনের শাসন আরো সুসংহত হবে।

পিবিআইয়ের দাবির বিষয়ে পুলিশ সদর দফতরের (পিএইচকিউ) এক কর্মকর্তা জানান, গত ১৯ এপ্রিল আইজিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবগুলো তুলে ধরা হবে।

 

সূত্র : বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )