1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
এনসিপিতে যোগ দিয়েই নির্বাচনের ঘোষণা কন্টেন্ট ক্রিয়েটর কাফির শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’, অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকি আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ‘গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারে: ১ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’ ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে দেখতে হবে: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে ফের চালু হলো গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে কৃচ্ছ্রসাধন করছে। আমাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রসাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে। তারপর ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছে দেশের অর্থনীতিকে যে ১৮ মাসে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি আমাদেরকে। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।

তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ হলো- দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা মধ্যম আয়ের দেশে পরিণত করব।

অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )