1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৩ জন দেখেছেন

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তা শান্তিপূর্ণ প্রকাশ করতে হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে সহ্য করা হবে না।

উপদেষ্টা বলেন, পত্রিকা ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করে।

জানা গেছে, রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক অফিসের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই আমি। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না।

প্রসঙ্গত গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষাভ করেছেন আন্দোলনকারীরা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করে তারা বিক্ষোভ করেন।

এদিকে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান সংবাদমাধ্যমকে বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )