1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিপিএলের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো ডাচ-বাংলা ব্যাংক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১১তম আসরের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। বুধবার (৬ নভেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। ডাচ-বাংলা ব্যাংকের পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে কো-স্পন্সর এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে। এবার টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন এবং ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

ডাচ-বাংলা ব্যাংক এর আগেও বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছে। দেশের প্রথম টেস্ট ম্যাচ আয়োজনসহ হোম সিরিজগুলোতে দীর্ঘ সময় ধরে এই ব্যাংকটি স্পন্সর ছিল। তবে এবারই প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো তারা।

বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রতিনিধিরা বিপিএল-এর আয়োজনে পৃষ্ঠপোষকতা করায় ডাচ-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। বিপিএল-এর এই আসরটি তারুণ্যের প্রতি উৎসর্গ করা হবে এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এটি একটি বর্ণিল আয়োজন হিসেবে উপস্থাপন করা হবে।

ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জানানো হয়, এবারের বিপিএল-এ স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড স্থাপন করা হবে যা আন্তর্জাতিক মানের টুর্নামেন্টগুলোর মতো। এর ফলে বিপিএল-এর ব্র্যান্ডিং আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে।

উল্লেখ্য, ২০১২ সালে শুরু হওয়া বিপিএল-এর এই ১১তম আসরটি চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সাতটি দল অংশ নেবে। দর্শকরা টিস্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও র ্যাবিটহোল বিডি অ্যাপে সরাসরি খেলাগুলি উপভোগ করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )