1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

 

বাংলাদেশের সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী দল ছাদখোলা বাসে নিয়ে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলটি এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। বিমানবন্দরে কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি প্রদর্শন করেন।

দলের সামনের সারিতে ছিলেন রূপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদা এবং বাংলাদেশের পতাকা হাতে তহুরা আক্তার। দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন, যার কাঁধে শোভা পাচ্ছিল দেশের পতাকা। বিশেষ ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে এফডিসি, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন হয়ে বাফুফে ভবনে পৌঁছানোর রুটে যাত্রা শুরু করেন তারা।

বাফুফে ভবনে তাদের সংবর্ধনা জানাতে জড়ো হন সমর্থক ও সাংবাদিকরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিকেলে দলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একটি সংবর্ধনা প্রদান করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল সন্ধ্যায় নেপালে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে বাংলাদেশ। দেশের মাটিতে তাদের এই সংবর্ধনা আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আনন্দমুখর পরিবেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )