1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ক্লাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদকে পিকের খোঁচা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ জন দেখেছেন

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও কিংবদন্তি জেরার্ড পিকে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলের জয় উদযাপন করতে সামাজিক মাধ্যমে একটি খোঁচামূলক বার্তা পোস্ট করেছেন।

 

শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রবার্ট লেভানডভস্কির জোড়া গোল এবং লামিন ইয়ামাল ও রাফিনিয়ার দেরিতে করা দুটি গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করে বার্সেলোনা। এই বড় জয়ে আনন্দিত পিকে টুইটারে লিখেছেন, আমরা (বার্সেলোনা) অনন্য। ওরা (মাদ্রিদ) কখনোই আমাদের মতো হতে পারবে না। লা মাসিয়ার সব তরুণদের নিয়ে কী অসাধারণ পারফরম্যান্স। গর্বের বিষয়।

 

বার্সেলোনার হয়ে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬১৬ ম্যাচ খেলা এবং অসংখ্য শিরোপা জেতা পিকে রিয়ালের বিরুদ্ধে এই জয়ে গর্বিত বোধ করছেন। এই জয়ের ফলে হানসি ফ্লিকের বার্সেলোনা দল বর্তমানে লিগে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে এবং লিগ শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী।

 

বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচে ৩ নভেম্বর এস্পানিওলকে আতিথ্য দেবে এবং এরপর ৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে মাঠে নামবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )