1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বরগুনায় ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৮ জন দেখেছেন

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি এবং বরগুনা জেলা শাখার সদস্য তপু সরকারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে জেলা ছাত্রদলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর একাধিক মাদক মামলার আসামি বরগুনা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শিশির ও তার ভাই জেলা ছাত্রদলের সদস্য তপু সরকার এবং বরগুনা জেলা ছাত্রদলের সহসভাপতি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে এক সাংবাদিককে দফায় দফায় মারধর কর হয়। একপর্যায়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করতে এলে তাদের সামনেও হামলা চালায় অভিযুক্ত ছাত্রদল নেতারা।

অব্যাহতিসহ এ বিষয়ে সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা মেহেদী হাসান রনি ও তপু সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ ছাড় পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউই পার পাবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )