1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭২ জন দেখেছেন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনটি নাটকীয়তায় ভরপুর ছিল। তবে শেষপর্যন্ত দিনটি সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের ঝুলিতেই গেছে।

সোমবার (২১ অক্টোবর) দিনের খেলা শেষ হওয়ার নির্দিস্ট সময়ের আগেই আলো স্বল্পতার কারণে বন্ধ করা হয়। প্রোটিয়ারা প্রথম দিনের খেলা শেষ করে ১৪০ রান করে অবশ্য এই রান করতে তাদের ৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। বাংলাদেশের করা ১০৬ রানের চেয়ে ৩৪ রানে এগিয়ে প্রোটিয়ারা, হাতে রয়েছে ৪টি উইকেট।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে ধুঁকতে থাকে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজের দুর্দান্ত বোলিং আক্রমণে বাংলাদেশি ব্যাটারদের প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগই ছিল না। দক্ষিণ আফ্রিকার পেস এবং স্পিনের মিশ্রণে চেপে ধরে বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয়।

বাংলাদেশের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি কোনো ব্যাটারই। ওপেনার মাহমুদুল হাসান জয় দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটাররাও রান করতে ব্যর্থ হন। বাংলাদেশের ইনিংসের চতুর্থ উইকেট পড়ার সাথে সাথে রাবাদা তার টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। রাবাদা ছাড়াও উইয়ান মুল্ডার ও কেশব মহারাজের বোলিংও বাংলাদেশকে বড় ধাক্কা দেয়, এই দুই বোলারও ৩টি করে উইকেট শিকার করেন।

১০৬ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ছিল অনেকটা অস্বস্তির। বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ তার প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করে সাজঘরে ফেরান। তবে এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। যদিও তাইজুল ইসলামের স্পিন আক্রমণ তাদের বেশ বিপাকে ফেলে দেয়।

তাইজুল তার অভিজ্ঞতার ঝুলি থেকে দুর্দান্ত কিছু ডেলিভারি বের করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আঘাত করেন। তিনি একে একে বেডিংহ্যাম, স্টাবস এবং ব্রিটজকেকে আউট করেন। বিশেষ করে ব্রিটজকের আউট ছিল অত্যন্ত আকর্ষণীয়। বল ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় ব্রিটজকে বোল্ড হয়ে যান। এ উইকেটের মাধ্যমে তাইজুল টেস্ট ক্রিকেটে নিজের ২০০তম উইকেট শিকার করেন, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। পরে আরো ২ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৩তম বারের মতো ৫ উইকেট নেন তিনি

দিনের খেলা শেষ হওয়ার আগে আরও ৬ ওভার খেলা হওয়ার কথা ছিল। তবে মিরপুরের আলো স্বল্পতা দিনের খেলার ইতি টেনে দেয়। এদিন দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে। শেষদিকে ব্যাটিংয়ে থাকা রায়ান রিকেলটন ও প্রোটিয়াদের লোয়ার অর্ডার ব্যাটাররা দ্বিতীয় দিন ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশের বিপক্ষে লিড বাড়ানোর চেষ্টা করবেন।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম বল হাতে সাফল্য পান। হাসান ইনিংসের শুরুতেই দারুণ একটি উইকেট এনে দেন এবং তাইজুল ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের পথে এগোতে দেয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )