1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দুঃসময়ে পাশে স্পেন প্রবাসী নেতা অলিউর রহমান, ঐক্যের আহ্বান কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম নিজের স্ত্রীকে নিয়োগের সুপারিশ করায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা : নয়ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কথা স্পষ্ট- দলের নিয়ম ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দল ভারী করার জন্য স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

শুক্রবার (১৮ অক্টোবর) কুড়িগ্রামে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এসব কথা বলেন। আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ – স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করছি। আপনারাও (নেতাকর্মীরা) মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না। এটা সবাইকে মনে রাখতে হবে। কোনো ধরনের অন্যায়-অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না- তিনি যেই হোন না কেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

যৌথ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমসহ কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )