1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

বিপিএলে সাকিবকে খেলাতে মুখিয়ে রংপুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

দেশে রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তনের পর প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে তার। যদিও এই সিরিজ দিয়ে শেষ করতে চেয়েছিলেন নিজের টেস্ট ক্যারিয়ার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে রংপুর রাইডার্সে খেলেন সাকিব। তবে আসছে বিপিএলের নতুন আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে বাজতে শুরু করেছে বিপিএলের নতুন আসরের দামামা।

দলগুলোর মাঠের প্রস্তুতি শুরু না হলেও টেবিলের কাজ এগিয়ে রাখছে দলগুলো। নতুন মালিকানা নির্ধারণ, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের কাজও প্রায় শেষ। এ সব নিয়ে শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তারাও।

বিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। গণমাধ্যমের মুখোমুখি হবে শাহনিয়ান তামিম বলেন, সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারব, নাকি না।

এ সময় তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।

তিনি আরও জানান, ইচ্ছে করলে সাকিব তার দলে যোগ দিতে পারেন, ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত, বাংলাদেশের মানুষ চায় সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।

অনেক কথার ভিড়ে, রংপুরের শাহনিয়ান তানিমের সোজা-সাপটা কথা নীতিগতভাবে ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে রাখতে চান তিনি। মুখিয়ে আছেন দেশের অন্যতম সেরা তারকাকে মাঠে ফেরাতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )