1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারে সময় এই পরিবারের সদস্যদের নামে প্রায় অর্ধশতাধিক মামলা দেওয়া হয়। একাধিক মামলায় তাদের অনেকেই কারাগারে গেছেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তারা।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমার চাচাতো ভাই এসে জানায় যে তার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে বের হয়ে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জসিম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )