1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মাদকমুক্ত সমাজ গড়তে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার ফুটবল টিম বনাম খড়িকাটা ফুটবল একাদশ ক্ষেতলাল। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও দর্শক খেলাটি উপভোগ করে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বসুন্ধরা শুভসংঘ ফুটবল টিম খড়িকাটা একাদশকে দুই গোলে পরাজিত করে। বসুন্ধরা শুভসংঘের আম্মার ও মুন্না একটি করে গোল করেন।

খেলা উদ্বোধন করেন শুভসংঘ ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল জয়পুরহাট শাখার সভাপতি এম রাসেল আহমেদ।

এ সময় তিনি বলেন, আমরা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করতে এই ফুটবল খেলার আয়োজন করেছি। শুভসংঘ বসুন্ধরা গ্রুপের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি এ জেলায় প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় খেলা দেখতে আসা তাইফুল ইসলাম নামে একজন বলেন, শুভসংঘর আয়োজনে এমন একটি খেলা উপভোগ করতে পেরে আমি ধন্য। এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই শুভসংঘকে।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে খেলা দেখতে আসা সকল যুবকদের আহ্বান জানানো হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাংবাদিক এম রাসেল আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )