1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে হেলাল ও নাহিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর(বেরোবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বেরোবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস(এমআইএস) বিভাগের শিক্ষার্থী মোঃহেলাল মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন বেরোবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আ.স.ম রোকনুজ্জামান নাহিদ।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন ।

বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর(বেরোবি) সভাপতি মোঃহেলাল মিয়া বলেন, দায়িত্ব অর্পণ করায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংগঠন সংশ্লিষ্ট সবার প্রতি।সংগঠনকে এক অনন্য মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মের স্বপ্নের সারথি হয়ে কাজ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর(বেরোবি) শাখার সকল সদস্যদের কাছে সহোযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আ.স.ম রোকনুজ্জামান নাহিদ বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর(বেরোবি)শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরি করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সর্ববৃহৎ সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )