1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। আজ দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সোর্স আরও জানায়, উক্ত ইলিশের চালানটি আজ রাতেই ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খারেরা বিওপির হাবিলদার মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সমগ্র টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে, আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে  বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দকৃত ইলিশের ওজন ২৭৫ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )