1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আনিছা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টায় উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এ  দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে স্থানীয় বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামের ভাগ্নি।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, বৃষ্টি শুরু হওয়ায় আমার ভাগ্নি আনিছা বেগম বাড়ির পাশে উঠানে বৃষ্টিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে ঘটনাস্থলেই আনিছার মৃত্যু হয়।  বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )