1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

নেশন্স লিগ: বেলজিয়ামকে হারিয়ে প্রথম জয় পেল ফ্রান্স

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

নেশন্স লিগের নতুন আসরের প্রথম ম্যাচেই ইতালির কাছে ৩-১ হেরে গিয়েছিল ফ্রান্স। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

ঘরের মাঠে খেলা হলেও, ম্যাচের শুরুতে ফ্রান্সকে বেশ চাপে ফেলেছিল বেলজিয়াম। তবে নিজেদের ঘুচিয়ে নেয়ার পর একের পর এক আক্রমণ চালায় কোলো মুয়ানি-থুরামরা। ম্যাচের ২৯তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স।

দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়াম গোলরক্ষক। ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে ফ্রান্স। দ্বিতীয় হাফের শুরুতেই দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন ফরাসি মিডফিল্ডার মানু কোনে।

৫৭ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কান্তের বল ডি বক্সের বাইরে পেয়ে গোল করেন উসমান দেম্বেলে। এরপর বদলি হিসেবে নেমে দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বেলজিয়ামের গোলরক্ষক ক্যাস্টিলস দলকে বাচান। ম্যাচে কিছু গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়ামও। তবে ফ্রান্সের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি ডি ব্রুইনে-ডকুরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )