1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এলিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

চোট থাকা সত্ত্বেও ন্যাথান এলিসকে যুক্তরাজ্য সফরের দলে রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এখনও সেরে উঠতে পারেননি এই পেসার। তাই স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের থেকে ছিটকে গেছেন তিনি।

লন্ডন স্পিরিটের হয়ে গত ১১ অগাস্ট সবশেষ খেলেন এলিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বিশ্রাম ও জশ হেইজেলউডের চোটে স্কটল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া পেস আক্রমণ নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল এলিসের। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারার ইংল্যান্ড সফরও শেষ হয়ে গেল তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শিগগিরই দেশে ফিরে যাবেন এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে ২৮ এবং ৮ ওয়ানডেতে ১০ উইকেট নেওয়া এলিস। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি, খেলেছিলেন তিনটি ম্যাচ।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংলিশদের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )