1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অবশেষে হারের বৃত্ত ভাঙল ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অবশেষে হারের বৃত্ত ভাঙল ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে রদ্রিগোর একমাত্র গোলে জয়ের দেখা পেল ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

এর আগে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের সামনে আজ ছিল ইকুয়েডর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

৯ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস। ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। বক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। লুকাস পাকেতার পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে ইকুয়েডরের জালে বল জড়ান ব্রাজিলিয়ান নাম্বার টেন।

প্রথম গোলের ৫ মিনিট বাদেই ব্যবধান প্রায় দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস। বক্সের বাইরে থেকে ভিনির নেওয়া চিপ শট ইকুয়েডর গোলকিপারকে পরাস্তও করেছিলেন। কিন্তু তা দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পায়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় তিনি খুঁজে নেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল।

এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে ইকুয়েডর। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )