1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলো ছাত্রদল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

 

পরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শোকাসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ছাত্রদল নেতৃবৃন্দ। একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ই জুলাই রংপুর নগরীর মডার্ন মোড়ে পুলিশের গুলিতে নিহত মানিক মিয়া ও গত ১৯ জুলাই নিহত নগরীর গনেশপুরের বাসিন্দা ব‍্যবসায়ী মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আবু সাঈদসহ সব শহীদের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রলীগের রাজনীতি মানুষের মনে যে দাগ কেটে গেছে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে ছাত্রদল আগে থেকেই শপথ গ্রহণ করেছে।বাংলাদেশ সব গুম, খুন ও হত‍‍্যার বিচারসহ খুনিদের সাজা দিতে হবে বাংলার মাটিতে। কেউ যাতে বিচারের মুখ থেকে পালিয়ে যেতে না পারে। আর যেকোনো অন‍্যায় অবিচার রুখে দিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )