1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

কান্না করে বলা কথাগুলো এখনো কানে বাজে: মিরাজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।

এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলের খারাপ সময়ে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন মিরাজ।

তবে পুরস্কার বিতরণী মঞ্চেই তিনি জানান, সিরিজ সেরা হয়ে পাওয়া অর্থ তিনি অনুদান হিসেবে দেবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া এক পরিবারকে। কেন এমন সিদ্ধান্ত? মিরাজ জানিয়েছেন পেছনের গল্প।

বিসিবির ভিডিওতে মিরাজ বলেন, ‘আমাদের প্রথম টেস্ট ম্যাচ যখন চলছিল। আমার সোশাল মিডিয়াতে চলে আসে যে একটা ছেলে কান্না করছিল। আমার ছেলের মতোই বয়স, ছেলেটা কান্না করছিল আমার বাবা মারা গিয়েছে, নামাজ পড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছে; আমি রক্ত দেখেছি, আমার বাবা ফিরে আসেনি।’

‘ওই কথাগুলো এখনো আমার কানে বাজে, আমার কাছে খুব খারাপ লেগেছিল। পুরো জিনিসটা দেখেছিলাম। তখনই নিয়ত করেছিলাম, ম্যান অব দ্য সিরিজ হবো কি না, তা তো জানি না। কিন্তু আমি দেশে এসে তাদের কিছুটা সাহায্য করব। ওই সময়ই নিয়ত হয়েছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )