1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

দেমিরালের উদযাপন নিয়ে অনুসন্ধান করবে উয়েফা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৫৪ জন দেখেছেন

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল উদযাপনের সময় ‘অনুপযুক্ত আচরণ’ করার অভিযোগ উঠেছে তুরস্কের মেরিহ দেমিরালের বিরুদ্ধে। যা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ইউরোতে গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তুরস্ক। দুই অর্ধে দলের দুটি গোলই করেন ডিফেন্ডার দেমিরাল।

ম্যাচের ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে একটি প্রতীক তৈরি করতে দেখা যায় দেমিরালকে। যা তুরস্কের উগ্র-জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কিত। যারা ‘গ্রে উলভস’ নামে বেশি পরিচিত। উয়েফা বুধবার (০৩ জুলাই) নিশ্চিত করেছে, দেমিরালের বিরুদ্ধে তদন্তের জন্য একজন ইন্সপেক্টর নিয়োগ দিয়েছে তারা। কবে নাগাদ এই তদন্ত শেষ হতে পারে, সেটা উল্লেখ করা হয়নি।

দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধ হতে পারেন বা জরিমানা করা হতে পারে দেমিরালকে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তুরস্ক।

এর আগে, ২০১৯ সালে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর সময় খেলার মাঝেই একসঙ্গে সামরিক স্টাইলে স্যালুট দেওয়ার জন্য তিরস্কার করা হয়েছিল তুরস্কের ১৬ খেলোয়াড়কে। ওই দলের একজন ছিলেন দেমিরালও।

‘গ্রে উলভস’ গ্রুপকে ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অস্ট্রিয়ায় ‘গ্রে উলফ স্যালুট’ ব্যবহার নিষিদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )