1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইউরোর কোয়ার্টারে জার্মানি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

শিরোপা জয়ের লক্ষ্যই স্বাগতিক হিসেবে ইউরোতে খেলছে জার্মানি। গ্রুপপবের্র পর এবার শেষ ষোলোতে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে দলটি। জয় তুলেছে ২-০ গোলে। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির।

এদিন অবশ্য প্রথমার্ধে জার্মানিকে গোল করতে দেয়নি ডেনিশরা। উল্টো দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জার্মানির জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিল ডেনিশরা। যদিও তাদের সেই গোল শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভিএআরে। ম্যাচের ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনর গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডে।

এরপরই যেন দিশা ফিরে জার্মানদের। ম্যাচের ৫৩ মিনিটে জার্মানির আক্রমণে বক্সের ভেতর বলে হাত লাগিয়ে বসেন অ্যান্ডারসন! পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। দ্বিতীয় ব্যবধান দ্বিগুণ করতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ম্যাচের ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল। এরপরও আরও বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছে জার্মানি। তবে সেই আক্রমণে ডেনিশদের রক্ষণে চিড় ধরানো যায়নি।

দ্বিতীয়ার্ধে গোল পেলেও জার্মানদের আক্রমণে বেশি দাপট ছিল প্রথমার্ধেই। প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। যদিও কেউই পায়নি জালের দেখা। দ্বিতীয়ার্ধেই এসেছে ম্যাচের ফল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )