1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৫ জন দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

দুই দলের একাদশে কোনো পরিবর্তন নেই। ভারতের একাদশে আছেন, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও যশপ্রীত বুমরা।

আর দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছে, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসিকে নিয়ে।

দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলছে। ভারতের সর্বশেষ আট বিশ্বকাপে এটি তৃতীয় ফাইনাল। তবে ট্রফিটা দুদলের কাছেই কাঙ্ক্ষিত। দক্ষিণ আফ্রিকা তো কখনই জেতেনি, ভারতের সর্বশেষ বিশ্বকাপ ২০১১ সালে, সর্বশেষ বৈশ্বিক ট্রফিও ১১ বছর আগে।

তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল আয়োজন করছে ব্রিজটাউন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত। পরে ২০১৪ সালে ফাইনালে উঠলেও সেবার খালি হাতে ফিরতে হয় তাদের শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। ১৭ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামছে রোহিত শার্মার দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )