1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাঁচা মরার ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের এবারের কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খায় টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করে পয়েন্ট খোয়ায় তারা।

শনিবার (২৯ জুন) সকালে প্যারাগুয়ে বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সেলেসাওরা। অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।  কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

সোফি স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় ব্রাজিল। তবে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে, ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। এক্ষেত্রে তাদের ফিনিশিংয়ের ব্যর্থতা চিন্তায় ফেলতে পারে। আর আসরে টিকে থাকতে কাল যেভাবেই গোলের ঠিকানা খুঁজে বের করতে হবে ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।

চোটের কারণে নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। বাদ পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও। গত ম্যাচে এই দুই জায়গাতেই ঘাটতি দেখা গেছে মিডফিল্ড থেকে আক্রমণে ঠিকমতো বল সাপ্লাই দিতে পারেনি কেউ। আক্রমণেও সুযোগ মিস হয়েছে অনেক।

ব্রাজিল গত দুই আসরের ফাইনালিস্ট। ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালে রানার্সআপ। এবার কতদূর যাবে পেলের উত্তরসূরিরা?

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )