1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এক যুগের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯৪ জন দেখেছেন

প্রথম স্থানে থেকে শুরু করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু শেষ করলেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে  ৬ নম্বরে থেকে। গত ১২ বছরে মধ্যে এতো নিচে কখনই ছিলেন না বাঁহাতি এই অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। আফগানদের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাবেক অধিনায়ক সাকিবের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি বোলিংয়েও ছিলেন সাদামাটা। সব মিলিয়ে প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১১১ রান। ৭.৫০ ইকোনমিতে নেন ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর এক থেকে পাঁচ নম্বরে নেমে এসেছিলেন সাকিব। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচসেরা হয়ে তিনে উঠেছিলেন।

তবে সুপার এইটে বাজে পারফরম্যান্স করায় সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আরও তিন ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখন তার অবস্থান ৬ নম্বরে। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২০৬।

মার্কাস স্টোইনিসকে সরিয়ে ২২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ধাপ পিছিয়ে চার নম্বরে স্টোইনিস। দুই ও তিনে থাকা মোহাম্মদ নবি ও হার্দিক পান্ডিয়ার রেটিং ২১৪ ও ২১৩।

অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি টি-টোয়েন্টি বোলারদের তালিকাতেও পিছিয়েছেন সাকিব। চার ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে। সাকিবের অবনতি হলেও উন্নতি হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা দুই বোলার তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ ৭.৭৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান রিশাদের। চার ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ পেসার এবারের বিশ্বকাপে ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।

এদিকে, ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সূর্যকুমার যাদব। তাকে পেছনে ফেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এখন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এক ধাপ পিছিয়ে সূর্যকুমার এখন দুইয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )