1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ে মন খারাপ তামিমের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ায় মন খারাপ হয়েছে তামিম ইকবালের।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে।’

পাকিস্তানের বিদায়ে খারাপ লাগলেও তামিমের বিশ্বাস পরের আসরে ভালো কিছু করবে বাবর আজমের দল। বিশেষ করে দেশটার সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি দলের এমন খারাপ সময়ে এগিয়ে আসবেন বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘আশা করছি, পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে।’

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটোতে হেরেছে পাকিস্তান। কানাডার বিপক্ষে জিতলেও তা টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। আজ রোববার বাংলাদেশ সময় রান সাড়ে আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ ওয়াসিম বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )