1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

দুর্দান্ত জয় দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল আর্জেন্টিনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

দুর্দান্ত এক জয় দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শনিবার ভোরে আন্তর্জাাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি ও লাউতারো মার্টিনেজ।

ম্যাচের শুরুর একাদশে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে  ছিলেন না ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রথমার্ধের ৪ মিনিটে লিসান্দো মার্টিনেজের আত্নঘাতি গোলে লিড পায় গুয়াতেমালা। ১২ মিনিটে মেসি গোল করলে সমতায় ফিরে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৩৯ তম মিনিটে লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরেতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর মাঠে আবারও আধিপত্য দেখাতে থাকে মেসিরা। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া, ডি পল ও লিয়াদ্রো পারেদেস। ৬৬ মিনিটে মেসির পাস থেকে গোল  করে আবার ব্যবধান বাড়ান লাউতারো।

৭৭ মিনিটে আবারও মেসি ঝলক, ডি মারিয়ার পাস থেকে গোল করে আর্জেন্টাইন জাদুকর। হালি পূর্ণ করেন আলবিসেলেস্তেরা। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী ২০ জুন কোপা আমেরিকায় কানাডার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )