1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

টাইগারদের বোলিং তোপে ১১৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৭ জন দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১১৩ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান তোলে প্রোটিয়ারা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওভারেই ধাক্কা দেন তানজিম হাসান সাকিব। রানের খাতা খোলার আগেই এই ডানহাতি পেসার ওভারের শেষ বলে প্রোটিয়া ওপেনার রিজা হ্যানড্রিকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।

তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে আরেক ওপেনার কুইন্টন ডি কককে বিদায় করেন তানজিম। ভালো খেলার ইঙ্গিত দেওয়া ডি কক ১৮ রানে বোল্ড হয়ে ফিরেছেন।

তানজিমের পর চতুর্থ ওভারে তাসকিন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ৪ রানে ফেরান। পরের ওভারে ফের উইকেট নেন তানজিম। এবার তার শিকার ট্রিস্টান স্টাবস। ৫ বলের মোকাবিলা করা এই ব্যাটার ডাক মারেন তানজিমের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে।

২৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২৫ রান রান তুলতে পারে তারা।

তবে পাওয়ার প্লের পর ছন্দ হারায় বাংলাদেশ বোলিং। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্লাসেন ও মিলার উইকেটে থিতু হন। ধীরে ধীরে হাত খুলতেও শুরু করেন দুজনেই। একপর্যায়ে ক্লাসেন ৪৪ বলে ৪৬ রানে তাসকিনের বলে সাজঘরে ফেরেন। আর মিলারকে ২৯ রানে আউট করেন রিশাদ হোসেন। সবশেষ ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া তাসকিন দুটি এবং রিশাদ হোসেন পেয়েছেন এক উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )