1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্বরেকর্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

বিরাট কোহলিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন পাকিস্তান ওপেনার বাবর আজম। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড গড়তে মাত্র ১৬ রানের প্রয়োজন ছিল বাবরের। তবে বাবর খেলেছেন ৪৪ রানের ইনিংস।

১২০তম ম্যাচ খেলতে নামা বাবরের বর্তমান সংগ্রহ ৪ হাজার ৬৭ রান। বিরাট কোহলি অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ভারতের অন্যতম সেরা এই ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার ৩৮ রান করেছেন। তালিকার তিনে আছেন কোহলির সতীর্থ ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (৪০২৬ রান)।

এদিন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে যুক্তরাষ্ট্র ৩ উইকেট হারিয়ে থামে ১৫৯ রানেই।

ফলে সুপার ওভারে গড়িয়েছে ম্যাচটি। পরে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১৮ রান তোলে। জবাবে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তোলে ১৩ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )