1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ডাবল শিফট বন্ধ হলো সাড়ে ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

সারাদেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে। ফলে এসব স্কুলে এখন এক শিফটে রূপান্তরিত হলো।

গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সারাদেশে শিক্ষা কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, সারাদেশের ১২ হাজার ৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে এক শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরবর্তীকালে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই শিফটে রূপান্তর করা যাবে না।

২০২২ সালের ৩০ অক্টোবর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক পালায় চালানোর পরিকল্পনা কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )