1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

নেপালকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে সোমবার (৩ জুন) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। এখনো পর্যন্ত চারবারই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচেও প্রতিপক্ষ নেপাল তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এর আগে সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে বেশ লড়াই করেই জিতেছিল নেপাল। তবে ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পুরো ম্যাচের কোনো মুহূর্তেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি নেপাল।

ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। পয়েন্ট আদায় করে শিরোপার দিকে হাটতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। এর মধ্যে ১টি লোনাও ছিল। দ্বিতীয়ার্ধে পয়েন্টের ব্যবধান একই থাকলে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

ফাইনাল ম্যাচে দর্শকে অনেকটাই পরিপূর্ণ ছিল ইনডোর স্টেডিয়াম। গলা ফাটিয়েছে দুই দলের সমর্থকেরা। শিরোপা জয়ের পর পতাকা নিয়ে খেলোয়াড়েরা উল্লাস করেছে, দর্শকরাও দাঁড়িয়ে তাদের অভিবাদন দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )