1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

রাতে শিরোপা লড়াইয়ে মাঠে নামছে রিয়াল-ডর্টমুন্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ১ টায়। বর্তমান ও ইতিহাসের দিকে তাকালে পরিষ্কারভাবে ফেভারিট স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকেও খুব বেশি পিছিয়ে রাখা যাবে না। ডর্টমুন্ডের ফাইনালে আসাটা অনেকটা বিস্ময়কর। তবে জার্মান ক্লাব বলে কথা, ফাইনাল ম্যাচে হতে পারে যেকোনো কিছুই। ১৫তম শিরোপার সামনে দাঁড়িয়ে আছে ইউসিএলের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জার্মান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে মাত্র একবার।

স্পেন ও জার্মানির দুই দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০২ সালে। দীর্ঘ ২২ বছর পর রাতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও জার্মানির দুই ক্লাব। ২২ বছর আগে ২০০২ সালে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গত ১০ বছরে এই শিরোপা রিয়াল মাদ্রিদ জিতেছে পাঁচবার, যেখানে এই সময়ে তারা লা লিগা জিততে পেরেছে মাত্র চারবার। রিয়ালের পরে আছে এসি মিলান। ইতালিয়ান এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে মোট ৭ বার।

এই মৌসুমে জার্মান লিগ বুন্দেসলিগায় খুব একটা ভাল করতে পারেনি বরুশিয়া ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলে পাঁচে থেকে লিগ শেষ করেছে ডর্টমুন্ড। ঘরোয়া প্রতিযোগীতায় ভাল করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই ভাল করেছে ক্লাবটি। গ্রুপ পর্বের ড্রয়ের পর পিএসজি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড ও ডর্টমুন্ডের গ্রুপটাকে বলা হয়েছিল ‘মৃত্যুকূপ।’ প্রথম ম্যাচেই জার্মানির দলটি ২-০ গোলে হেরে বসে পিএসজির বিপক্ষে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপের বাকি পাঁচ ম্যাচেই অপরাজিত (৩ জয়, ২ ড্র) থেকে অবিশ্বাস্যভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নাম লেখায় এদিন তেরজিচের দল।

শেষ ষোলোয় পিএসভি আইন্দহোভেন, কোয়ার্টার-ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বাধা টপকে সেমি-ফাইনালে উঠে আরেক বিস্ময় উপহার দেয় তারা। শেষ চারে পিএসজিকে দুই লেগেই হারিয়ে দেয় ১-০ গোলে। প্রথম ম্যাচের পর আসরে আর কেবল একবার হেরেছে তারা।

ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের কাজটাও খুব একটা সহজ হবে না। অবশ্য কার্লো আনচেলত্তির দলকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও কেউ হারাতেই পারেনি। গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবগুলো জয়ের পর নকআউটে ৬ ম্যাচে অপরাজিত তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )