1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

যে কারণে বদলে গেল উগান্ডার জার্সি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯১ জন দেখেছেন

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও সবার আগেই উন্মোচন করে দলটি। তবে আইসিসির নির্দেশে সেই জার্সিতে পরিবর্তন এনেছে উগান্ডা। হালকা পরিবর্তন এনেই তারা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আদেশ পালন করেছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ক্রিকেট ডটকম এইউ এক প্রতিবেদনে জানিয়েছে, সারস পাখি থাকায় জার্সিতে পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেকারণে তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে আইসিসি। পরে বিশ্বকাপের আগমুহূর্তে জার্সিতে পরিবর্তন এনে উগান্ডা পাখির ডানাগুলো হালকা করে ছেটে দিয়েছে। তাদের ট্রাউজারেও দেখা গেছে একই রকম পরিবর্তন।

এ বিষয়ে ওই সংবাদমাধ্যমকে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস জানিয়েছেন, ‘জার্সির নকশায় পরিবর্তন আনতে বলেছিল আইসিসি। তবে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য। যেমন নকশা করতে বলা হয়েছিল, সেটা আমাদের মেনে চলতেই হতো। আসল নকশা থেকে ২০ শতাংশ হারিয়ে গেছে। বাকিগুলো ঠিকই রয়েছে।’

বিশ্বকাপ শুরুর আড়াই মাস আগেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপের জার্সি তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দেশটির বেশ কয়েকজন ডিজাইনার তাদের জার্সির ডিজাইন পাঠিয়েছিলেন। সেখান থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে দেশটির বোর্ড। সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মাঙ্গেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )