1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২০ জন দেখেছেন

২০২৩ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এবার দ্বিতীয় মৌসুম শুরুর আগে সুখবর পেয়েছে লিগ কর্তৃপক্ষ। এমএলসিকে লিস্ট ‘এ’ স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে দ্বিতীয় আসর থেকে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পাবে টুর্নামেন্টটি।

যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং দর্শকদের মাঝে ক্রিকেটের উম্মাদনা ফিরিয়ে আনতে গত বছর ঘরোয়া লিগের আয়োজন করে যুক্তরাষ্ট্র ক্রিকেট। নামিদামী ক্রিকেটারদের নিয়ে প্রথম আসরেই চমক দেখায় দলটি। আসন্ন মৌসুমের জন্য ইতোমধ্যেই তারকা ক্রিকেটারদের টানছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ছাড়াও নিউজিল্যান্ডে রাঁচিন রবিন্দ্র, বাংলাদেশের সাকিব আল হাসানকে দেখা যাবে এবারের আসরে। এর মধ্যেই বড় সুসংবাদ পেলেন আয়োজকরা।

এখন থেকে যেকোনো রেকর্ডে মিলবে আনুষ্ঠানিক স্বীকৃতি। এ ছাড়া আগামীতে দল বাড়ানোর চিন্তা করছেন টুর্নামেন্টের আয়োজকরা। বর্তমানে ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে আসরটি। এর মধ্যে ভারত থেকে অংশ নিচ্ছে চারটি দল। দলগুলোর মালিকানায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

এমএলসির আসন্ন মৌসুম মাঠে গড়াবে ৫ জুলাই। প্রথম আসরে ১৯ ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারের আসরে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ। ভবিষ্যতে ম্যাচের সংখ্যা আরও বাড়বে বলে আশা লিগ কর্তৃপক্ষের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )