1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

কে হচ্ছেন ভারতের নতুন কোচ?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৭ জন দেখেছেন

বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতের কোচের পদ থেকে সরে যাবেন সেটা একপ্রকার নিশ্চতই। কিন্তু এখন পর্যন্ত ভারতের কোচের পদে কারও নামই স্পষ্ট করা হয়নি। বিশ্বের সবচেয়ে দামী কোচের তকমা নিজের করে নিতে আগ্রহী অনেকেই। নাম জমা পড়েছে প্রায় ৩ হাজার। তবে কোচ কে হবেন, সেটা বোধহয় একপ্রকার নিশ্চিত হয়েই আছে।

ভারতের বেশিরভাগ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্টি কোচ হিসেবে একজনকেই পাখির চোখ করে রেখেছে। তিনি সদ্যই কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেয়া গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জিতেছেন। ভারতের হয়ে ০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ১১ এর ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন।

বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে, ‘সময়সীমা ঠিক আছে, কিন্তু বিসিসিআই তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কিছু সময় নিতে আপত্তি করবে না। এই মুহূর্তে, দলটি জুন মাসের ভালো অংশে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে।’

তবে সব জল্পনা-কল্পনা উসকে দিয়েছে রোববারের ফাইনালের পর জয় শাহ এবং গৌতম গম্ভীরের কথোপকথন। চেন্নাইয়ে কেকেআরের সেলিব্রেশনের সময়ে বিসিসিআই সচিব লম্বা সময় ধরে গম্ভীরের সঙ্গে আলাপ করেছিলেন। তাই একজন খেলোয়াড় এবং মেন্টর হিসেবে গম্ভীরের ব্যাপক অভিজ্ঞতা এবং সফল ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ এখন সময়ের ব্যাপার বলেই ধরে নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )