1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এক মৌসুম পরই প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

এক মৌসুম পরই ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার (২৬ মে) দিবাগত রাতে লিডসকে ১-০ গোলে হারায় সাউথ্যাম্পটন। ২৪তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে লেস্টার সিটি ও রানার্সআপ হয়ে ইপ্সউইচ টাউন আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে ওঠে আগেই।

চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে ছিল লিডস, চারে সাউথ্যাম্পটন। প্লের অফের লড়াইয়ে জিতে তৃতীয় ও শেষ দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠল সাউথ্যাম্পটন। টানা ১১ বছর শীর্ষ লিগে থাকার পর ২০২২-২৩ মৌসুমে অবনমন হয়েছিল দলটির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )