1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ, আছেন বাংলাদেশিও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে কারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন সেটার তালিকা আগেই প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করেছে তাদের নাম যারা এবারের বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে ধারাভাষ্যে থাকবেন।

৪০ জনের এই তালিকায় তারকা ধারাভাষ্যকার হিসেবে আছেন রবী শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতহার আলী খান।

তাদের সঙ্গে থাকবেন দিনেশ কার্তিক, এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্থালেকারের মতো উদীয়মানরা।

তাদের সঙ্গে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি এবং ওয়াসিম আকরামরা তাদের অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে বিশ্বকাপকে কার্যকর করে তুলবেন।

এছাড়া এই বিশ্বকাপে ধারাভাষ্যে অভিষেক হতে যাচ্ছে আমেরিকার জেমস ও’ব্রেইন। ধারাভাষ্যকারদের তালিকায় আরও রয়েছেন- ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডল, শন পোলক, কেটি মার্টিন, এমপুমেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হাইসম্যান, ইয়ান ওয়ার্ড, রাসেল আর্নল্ড, নিল ও’ব্রায়েন, ক্যাস নাইডু ও অধিনায়ক ড্যারেন গাঙ্গা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )