1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অবসরের ঘোষণা দিলেন কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক নাভাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পিএসজির কোস্টারিকার গোলরক্ষক কেলর নাভাস। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক বৃহস্পতিবার (২৩ মে) আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন।

২০০৮ সালে কোস্টারিকার হয়ে অভিষেক হয় নাভাসের। এরপর গেল ১৭ বছরে জাতীয় দলের হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন তিনটি বিশ্বকাপও। ২০১৪ বিশ্বকাপটা নাভাসের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, সেই বিশ্বকাপে তার কল্যাণে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে অবসরের ঘোষণা দেন নাভাস। সেখানে তিনি বলেন, ‘আমার জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি। আমি সবসময় আমার মাঝে প্রিয় কোস্টারিকার নাম বহন করেছি। এটি একটি ভিন্ন অনুভূতি, মেনে নেয়া কঠিন। এটা বিদায় নয়, এটা আবারও দেখা হওয়ার পথ। ধন্যবাদ কোস্টারিকা, পরে দেখা হবে।’

২০০৫ সালে সিনিয়র ক্লাব ফুটবলে অভিষেক হওয়া নাভাস আলোচনায় আসেন ২০১৪ সালে। সেই বছর স্প্যানিশ ক্লাব লেভান্তে ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তিনি। রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ক্লাব ছেড়ে যাওয়ার পর দলের এক নম্বর গোলরক্ষক করা হয় নাভাসকে। তখন দারুণ পারফর্ম করেছেন তিনি। রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপাসহ আরও অনেক ট্রফি।

২০১৯ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন নাভাস। ফরাসি ক্লাবটির হয়েও জিতেছেন নানা ট্রফি। তবে গত দুই মৌসুম ধরে নিয়মিত হতে পারেননি ক্লাবটির হয়ে। মাঝে ২০২৩ সালে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে একটি মৌসুম ধারে খেলেছেন নাভাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )