1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নেইমারকে নিয়ে দুঃসংবাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

ভক্তদের অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি। কিন্তু মাঠের ফুটবলের নান্দনিকতার বদলে মাঠের বাইরেই অনেকটা সময় পার করেছেন নেইমার জুনিয়র। প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডে।

এবারের কোপা আমেরিকায় নেইমার থাকছেন না সেটা নিশ্চিত ছিল আগেই। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই তারকা মাঠের বাইরে দীর্ঘদিন ধরে। কবে নাগাদ ফিরবেন তাও অস্পষ্ট। সম্প্রতি সৌদি লিগ জেতার পর আল-হিলালের জার্সিতে দেখা গিয়েছে তাকে। এটুকুই ছিল নেইমার কেন্দ্রিক খবর।

এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া। কোপা আমেরিকার দলে ডাক পাননি। ব্যস্ত আছেন রিহ্যাব নিয়ে। এরইমাঝে নেইমারের ক্লাব আল-হিলালের কোচ হোর্হে জেসুস দুঃসংবাদই দিলেন ব্রাজিল ভক্তদের জন্য।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি, নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে, সেটা কমপক্ষে ১০ থেকে ১১ মাস। আমরা যদি হিসাব করি, তাহলে প্রাক–মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে।’

কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই। আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ। যার অর্থ, এই মৌসুম এখানেই শেষ তার জন্য। যেখানে পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ।

এর আগে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছরের নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপচার হয়। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )