1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৫ জন দেখেছেন

তিন ফরম্যাটে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছিল খুব ঘটা করেই। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কয়েকটা জয় পেলেও অধিনায়কত্বে নিজেকে তিনি ঠিকঠাক মেলে ধরতে পারছেন না। সেই সাথে তার ব্যাট হাসছে না। সবমিলিয়ে ক্রিকেট বোদ্ধা ও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শান্ত।

শান্তর এমন বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে তাকে বিশ্রামে রাখার পক্ষে মত দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথাও তুলেছেন তিনি। অধিনায়ক হিসেবে আশরাফুলের সাকিব আল হাসানকে দেখতে চান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না। তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু, ৭ ব্যাটার নিয়েই খেলবেন। সেহেতু একটাই পরিবর্তন হতে পারে- শান্তর জায়গায় তামিমকে আনা।’

শান্ত বিশ্রামে থাকলে অধিনায়ক হবেন কে? আশরাফুল বলেন, ‘ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে, যেহেতু সহ-অধিনায়ক তাসকিন ইঞ্জুরিতে। কোচ-ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য। দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তনই আনা যেতে পারে। শান্তর একটু বিশ্রাম প্রয়োজন, বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন। যেহেতু স্ট্রাগল করছে, বিশেষ করে এই ফরম্যাটে।’

শান্তর স্ট্রাইক রেট নিয়ে আশরাফুল বলেছেন, ‘ওর এই স্ট্রাইক রেট এটা তো সবাই জানি। আমাদের দেশে সমস্যা হলো- এক ফরম্যাটে ভালো খেললে সব ফরম্যাটে বিবেচনা করে ফেলি। একটা রান করলে সব কিছু ভুলে যাই। যেহেতু বিশ্বকাপে চলেই গেছে, এখন তো পরিবর্তনের কিছু নেই।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )